🚚 সারা দেশে ডেলিভারি
🔄 সহজ রিটার্ন পলিসি 
💬 সাহায্য দরকার?  📞+880 1740 211986
📞+880 1740 211986
❤ আমাদের শিকড়ের গল্প

আমাদের সম্পর্কে জানুন

হোম  /  আমাদের সম্পর্কে

🎖 উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা

মোহাম্মদ আলো

প্রতিষ্ঠাতা ও পরিচালক, গুড় কুটির

“ব্যবসায়িক লাভের চেয়ে গ্রাহকের সুস্বাস্থ্য ও আস্থাই আমাদের আসল সঞ্চয়। আমরা প্রতিটি ফোঁটা খাঁটি গুড় ছড়িয়ে দিতে চাই বাংলার মাটির সৌরভ।”

🌿 আমাদের যাত্রা ও প্রতিশ্রুতি

গ্রামবাংলার ঐতিহ্যবাহী খাঁটি স্বাদ ও নির্ভেজাল খাবার আপনার পরিবারে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য

‘গুড় কুটির’ কেবল একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়; এটি গ্রামবাংলার খাঁটি ঐতিহ্য এবং ভেজালমুক্ত খাদ্যাভ্যাস পুনরুজ্জীবিত করার একটি আন্তরিক উদ্যোগ। বর্তমান সময়ে আধুনিকতার ভিড়ে যখন রাসায়নিক ও কৃত্রিম উপকরণের দাপটে খাঁটি খাবার পাওয়াই দুঃসাধ্য, তখন আমরা দায়বদ্ধ হয়েছি মাটির আসল স্বাদ সরাসরি আপনার খাবার টেবিলে পৌঁছে দিতে।

যশোর ও নাটোরের প্রাচীন ঐতিহ্যবাহী খেজুর বাগান থেকে দক্ষ গাছিদের মাধ্যমে সংগ্রহ করা হয় রস। এরপর সনাতন উপায়ে মাটির চুলায় কাঠের আগুনে ঘণ্টার পর ঘণ্টা জ্বাল দিয়ে প্রস্তুত করা হয় আমাদের ফোঁটা দানাদার ঝোলা গুড় এবং খাঁটি পাটালি। এতে কোনো চিনি, কৃত্রিম রং, ফ্লেভার বা ক্ষতিকারক হাইড্রোজ ব্যবহার করা হয় না।

গুড়ের পাশাপাশি আমরা সরবরাহ করি মৌসুমি ফরমালিনমুক্ত মিষ্টি আম, খাঁটি গাওয়া ঘি, মধু এবং প্রাকৃতিক শস্যদানা—সবকিছুই নিজস্ব সার্বক্ষণিক তত্ত্বাবধানে সংগৃহীত।

আমাদের মূল স্তম্ভ

কেন নিশ্চিন্তে গুড় কুটির বেছে নেবেন?

আমরা বাণিজ্য করার আগে গ্রাহকের স্বাস্থ্য ও বিশ্বাসকে অগ্রাধিকার দিই

চিনি ও কেমিক্যালমুক্ত

বাজারের চকচকে করার জন্য ক্ষতিকর হাইড্রোজ ও চিনির মিশ্রণ পরিহার করে সম্পূর্ণ প্রাকৃতিক গাঢ় স্বাদের নিশ্চয়তা।

ঐতিহ্যবাহী প্রস্তুতপ্রণালী

প্রাচীন বাংলার মাটির চুলায় কাঠের জ্বাল দিয়ে অভিজ্ঞ গাছিদের দক্ষ হাতে তৈরি খাঁটি স্বাদের নস্টালজিয়া।

নিজস্ব নজরদারিতে সংগ্রহ

কোনো মধ্যস্বত্বভোগী ছাড়া সরাসরি মাঠ পর্যায় ও গাছ থেকে খাঁটি রস আহরণ ও হাইজিন নিশ্চিত করা হয়।

সারা দেশে নিরাপদ ডেলিভারি

ফুড-গ্রেড জার ও মজবুত প্যাকেটজাতকরণে দেশের যে কোনো প্রান্তে পৌঁছে যাবে অক্ষত ও ফ্রেশ অবস্থায়।

আমাদের মিশন (লক্ষ্য)

গ্রামবাংলার হারিয়ে যেতে বসা আসল খেজুরের গুড়, পাটালি ও প্রাকৃতিক ফলমূলের খাঁটি স্বাদ সবার জন্য সহজলভ্য করা। মধ্যস্বত্বভোগীদের পরিহার করে প্রকৃত গাছি ও কৃষকদের ন্যায্য মূল্য প্রদান ও ভোক্তাকে নির্ভেজাল পুষ্টি পৌঁছে দেওয়া।

আমাদের ভিশন (দৃষ্টিভঙ্গি)

বাংলাদেশে স্বাস্থ্যসচেতন প্রতিটি পরিবারের কাছে শতভাগ আস্থার বিশ্বস্ত প্রাকৃতিক খাদ্য ব্র্যান্ড হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করা। রাসায়নিকমুক্ত খাদ্য সংস্কৃতির আন্দোলন ছড়িয়ে দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখা।

শীতের বিশেষ কালেকশন পাওয়া যাচ্ছে

প্রকৃতির খাঁটি উপহারে সাজিয়ে তুলুন আপনার পরিবার

কোনো প্রকার ভেজাল মুক্ত শীতের নতুন খাঁটি পাটালি ও দানাদার ঝোলা গুড় এখন সরাসরি আপনার দরজায়।

Start typing to see posts you are looking for.